আন্তর্জাতিক
খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের


ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
তেহরানে খামেনির জানাজার অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাতামি বলেন, ‘আরও দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু—আমেরিকা ও অপরাধী জায়নিস্ট শাসনকে ঘোষণা করছি, শহীদ নেতা খামেনির রক্তের প্রতিশোধ আমরা নেব।’
ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় খামেনি নিহত হন। ওই হামলার মধ্য দিয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হয়েছিল বলে তেহরানের অভিযোগ।
সূত্র: আল জাজিরা



