ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) আনুমানিক ৪:১০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় জিরা- ৬,০০০ কেজি এবং কাভার্ড ভ্যান-১টি আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় জিরা এবং কাভার্ড ভ্যান এর আনুমানিক সিজার মূল্য- ১,৩০,০০,০০০ টাকা। আটককৃত ভারতীয় জিরা এবং কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ