মুন্সিগঞ্জ

শ্রীনগরে অবৈধ দোকান পাট উচ্ছেদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠে দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় শ্রীনগর উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের সংশ্লিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দেখা গেছে, স্ক্যাভেটর (ভেক্যু) দিয়ে শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তা ও এর আশপাশে সড়কের ফুতপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকান পাট ভেঙ্গে দিতে। অপরদিকে কিছু দোকান দ্রুত সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচির আওতায় শ্রীনগর ছনবাড়ি এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এই বিভাগের আরও সংবাদ