আন্তর্জাতিক

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে নিহত ১০

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) সকালে ‘লেমন গ্রিন রেস্তোরাঁ’ নামের প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করা হয়।

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রেস্তোরাঁর বেজমেন্ট থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ