ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে ব্যাংকের ব্যবস্থাপনা ও ইসলামী ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।
মঙ্গলবার(২ জুন) বেলা ১১টাই ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রাহকরা।
মানববন্ধনকারীরা দাবি তোলেন যে, এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে থাকা অভিযোগসমূহের সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখতে পুরনো ব্যাংকিং গভর্নিং বডি পুনর্বহাল করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনার উপর জ্ঞান রাখে তাদের জোরপূর্বক পদচ্যুত করার চেষ্টা ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ ও গ্রাহকদের আস্থার ওপর নৈতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানববন্ধনে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের ওপর কোনো ধরনের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে।
তারা অভিযোগ করেন, ব্যাংকের কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের গ্রাহক সিরাজুল ইসলামের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক অধ্যাপক শহীদুল্লাহ, এড. মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক , প্রবীণ গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: খাইরুল ইসলাম খোকন, সাবেক ব্যাংকার আবু জাহের,সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক ব্যাংকার বেলাল হোসেন,সালমা বেগম, প্রবাসী দেলোয়ার হোসেন প্রমুখ।



