রুমিন ফারহানার ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কওমি ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাঈিয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কওমি ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে আজান ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এর প্রতিবাদে মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর বাসস্ট্যান্ডে মানববন্ধনের ডাক দেয় সংগঠনটি।
সোমবার (১ জুন) রাত ৯টায় শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার দফতরে সংগঠনটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ দাবি করেন- “সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক মানববন্ধনে রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন, তাতে তার প্রদত্ত বক্তব্যে কোরআন তেলাওয়াত ও আজানকে হারমোনিয়াম, বাদ্যযন্ত্র ও বাউল গানের সঙ্গে একই প্রসঙ্গে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি, পবিত্র কোরআন তেলাওয়াত ও আজানের মতো ইসলামের পবিত্র বিষয়গুলোকে এভাবে উপস্থাপন করা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।”
জেলা কওমি ঐক্য পরিষদ এর পক্ষ থেকে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং রুমিন ফারহানাকে দায়িত্বশীল আচরণ করার আহবান জানান তারা।
বক্তারা আরো বলেন, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এমপি হিসেবে মুসলিম জনতার চিন্তা চেতনাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে গুটি কয়েক ফিল্ম সোসাইটির সমর্থক, নাস্তিক, মুর্তাদ, পতিত ফ্যাসিবাদের দোসরদের পক্ষ নিয়ে মানববন্ধনে এভাবে বক্তব্য দেওয়া বৃহত্তর মুসলিম জনতা মেনে নিতে পারেনা।
শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই। তবে উক্ত বক্তব্যের ফলে যদি জনমনে উত্তেজনা, বিভ্রান্তি বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট বক্তব্য প্রদানকারী ও ফিল্ম সোসাইটিকেই বহন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা জেলা হেফাজত সেক্রেটারি মাওলানা আলী আযম কাসেমী।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতি শরিফ উদ্দিন আফতাবী, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি আব্দুর রাকিব, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা জুনাইদ কাসেমী, মুফতি এরশাদুল্লাহ কাসেমী, মুফতি যুবাইর সাইফুল্লাহ, মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা সৈয়দ কাসেম, মাওলানা ইফতিখার জামীল, মাওলানা ইকরামুল মারজান ও কওমি ছাত্র ঐক্য পরিষদের আরিফ মুজাহিদ, নাসরুল্লাহ মুয়ায, হুসাইন আহমদ, আব্দুল খালেক প্রমুখ।



