ভোলা

তোফায়েল আহমেদ এর জানাজা কেন্দ্র করে ভোলায় উত্তেজনা

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর জানাজা নামাজ আজ দুপুর ২ টায় ভোলা সরকরী স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা।

এ উপলক্ষে ভোলা সদর উপজেলা যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মাঠে এসে জানাজা এ মাঠে হবে না বলে নানান স্লোগান দিয়েছে।

যুবদল নেতা আবদুল লতিফ টিটু বলেন, তোফায়েল আহমেদ আমাদের ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমের মৃত নিয়ে মিথ্যাচার করেছে এবং তাদের জানাজা এ মাঠে হতে দেওয়া হয়নি। এ সময় তিনি আরো বলেন, জানাজা হলেও জয় বাংলা স্লোগান দিলে আমরা প্রতিহত করবো তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন।

এই বিভাগের আরও সংবাদ