বাবার প্রতি শরীফ ওসমানী হাদীর ভালবাসায় কাঁদলেন স্বজনরা


ইয়ামিন হোসেন. ভোলা : মাত্র তিন মাস বয়সে বাবা হারিয়েছে ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের শরীফ ওসমান হাদী। কোন স্বাভাবিক নয় চাঁদার দাবীতে বাসা থেকে ডেকে নিয়ে ঘাতক হ্নদয় ও শুভ হত্যা করেছে শরীফ ওসমান হাদীর বাবা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গঙ্গানগর এলাকার ঠিকাদার মোঃ নুরুউদ্দিন হাওলাদার কে।
নিহত নুরুউদ্দিন ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকার শেলিম হাওলাদারের ছেলে।
জীবিকার তাগিদে পরিবার পরিজন নিয়ে সেখানে বাস করতেন নুরুউদ্দিন।
গত মাসের ১৪ই মে দুপুরে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদা দাবী করেন সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে নুরুউদ্দিন কে প্রথমে নারায়ণগঞ্জে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দু’দিন পর মৃত্যু হয় নুরুউদ্দিনের।
এ ঘটনায় নুরুউদ্দিনের সহধর্মিণী মাইমুনা আক্তার জুথি বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হলেও গ্রেপ্তার হয়নি কেউ।
মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বলে গেলেও সোনারগাঁও থানা পুলিশ অদৃশ্য ইশারায় আসামীদের গ্রেপ্তার করছে না।
এদিকে নুরুউদ্দিন হাওলাদার প্রতিবাদী কন্ঠ ওসমান হাদীর মত নিজের সন্তান কে গড়ে তোলার স্বপ্ন নিয়ে সন্তানের নাম রেখেছেন শরীফ ওসমান হাদী।
ভাগ্যের কি নির্মম পরিহাস সন্তান বাবা কে চেনার আগেই শরীফ ওসমান হাদীর মতই ঘাতকদের আঘাতে জীবন দিল নুরুউদ্দিন।
অবুঝ ওসমানী হাদী কে নিয়ে চারদিকে অন্ধকার দেখছে নুরুউদ্দিনের সহধর্মিণী মাইমুনা আক্তার।
মাত্র ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় পরিবার বিবাহ দেন নুরুউদ্দিনের কাছে, অল্প বয়সে হয়েছেন ওসমানী হাদীর মা। ভালই চলছিল নুরুউদ্দিন-মাইমুনা দম্পতির সংসার।ঘাতকদের আঘাতে মুহুর্তেই সব তসনস হয়ে গেছে মাইমুনার।
গতকাল ভোলার একটি পত্রিকা অফিসে আসেন শরীফ ওসমান হাদী ও তার মা মাইমুনা এবং মামা সাংবাদিক ফারাবী।
সেখানে একটি ব্যানারে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ব্যানার করা হয়। সে ব্যানারে ছিল রক্তাক্ত নুরুউদ্দিনের ছবি।
প্রয়াত বাবার রক্তমাখা ছবি দেখেই স্পর্শ করার জন্য মায়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়েন মাত্র তিনমাসের শিশু শরীফ ওসমান হাদী। যে দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বামী হারা এবং অবুঝ শিশুর মা মাইমুনা এবং উপস্থিত গণমাধ্যম কর্মীরা ও।
মাইমুনা বলেন, আমার স্বামী বড় আশা নিয়ে সন্তানের নাম রেখেছেন শহীদ ওসমান হাদীর নামের সাথে মিলিয়ে, অথচ আমার স্বামীই শহীদ হয়ে গেল।
আমার সন্তান কে আমি কি বুঝ দিবো, কাকে বাবা বলে ডাকবে আমার হাদী।
মাইমুনা তার স্বামীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।



