মুন্সিগঞ্জ
গজারিয়ার ফুলদি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার ( ২৯ মে) সকাল ৮টায় উপজেলার বড় ভাটেরচর এলাকার ফুলদি নদী থেকে লাশটি।
জানা যায়,
বড় ভাটের চর গ্রামের লোকজন সকালে নদীর ঘাটে একটি লাশ ভাসতে দেখে । পরে নৌ পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ গিয়ে মরদেহটি
উদ্ধার করে । উদ্ধারকৃত মৃতের বয়স আনুমানিক ২৬ বছর। প্রাথমিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবর পেয়ে মরদেহটি উদ্বার করে প্রাথমিক সুরহাত তৈরী করে ও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে ।



