ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিতে হবে, না হলে ধ্বংস করতে হবে: ট্রাম্প


ইরানের মজুত করা সব সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে বলে দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৫ মে) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই কড়া বার্তা দেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, এই সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক ধূলিকণা অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে যেন তা দেশে এনে ধ্বংস করা যায়। অন্যথায় ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বর্তমান স্থানে কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য জায়গায় এটি পুরোপুরি ধ্বংস করতে হবে।
ট্রাম্প আরও জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। এই পুরো প্রক্রিয়াটি অবশ্যই ‘অ্যাটমিক এনার্জি কমিশন’ বা এর সমমানের কোনো আন্তর্জাতিক সংস্থার উপস্থিতিতে সম্পন্ন হতে হবে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল



