ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ব্যক্তি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ১টি রডসহ ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাউতুলী এলাকায়অবস্থানকালে মঙ্গলবার ১৯ আনুমানিক রাত ১.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের পুনিয়াউট কৃষি বিপণন কার্যালয়ের সামনে কুমিল্লা টু সিলেট মহাসড়কের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হচ্ছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাহারা পরস্পর যোগসাজসে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রোডে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে সমবেত হয়েছে।

পরবর্তীতে তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ১টি রড উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিগণ হলেন – মানিক মিয়া (৪০), পিতা- ফুল মিয়া, মোঃ বাবু মিয়া (২৯), পিতা- মৃত পিয়ার মিয়া, নয়ন মিয়া (২৫), পিতা- মৃত -ইকবাল মিয়া, সর্ব সাং- উত্তর মৌড়াইল, শাহিন মিয়া (৩০), পিতা- আব্দুল মন্নাফ, দক্ষিণ মৌড়াইল এবং নেয়ামত মিয়া (২৫), পিতা- মৃত রমজান মিয়া, পুনিয়াউট, সকলের থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ