ভোলা

ভোলায় সন্তানকে বাঁচাতে দিনমজুর বাবার আকুতি

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম সিয়াম। বয়স মাত্র ১৪ বছর। এই বয়সে তার থাকার কথা ছিল স্কুলের বেঞ্চে, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা ছিল হাসি-আনন্দে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ছোট্ট সিয়াম আজ লড়ছে “নেফ্রোটিক সিনড্রোম” নামক জটিল কিডনি রোগের সঙ্গে।

ভোলার তুলাতুলিতে বসবাসরত দিনমজুর মোহাম্মদ জামাল মিয়ার বড় ছেলে সিয়াম। দীর্ঘ কয়েক বছর ধরে এই কঠিন রোগে আক্রান্ত সে। দিন দিন তার শরীর ফুলে যাচ্ছে, মুখ হয়ে পড়ছে ফ্যাকাশে। তিন সন্তানের মধ্যে বড় ছেলেকে নিয়ে বাবার ছিল অনেক স্বপ্ন—ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু আজ সেই স্বপ্ন বাড়ী আর হাসপাতালের বারান্দায় নিঃশব্দে কাঁদছে।

সিয়ামের বাবা একজন সাধারণ শ্রমিক। সংসারের খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব। চিকিৎসকদের মতে, সিয়ামের সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দেড় লক্ষ টাকা। এই অর্থ জোগাড় করতে না পেরে অসহায় পরিবারটি আজ সমাজের মানবিক মানুষদের দিকে তাকিয়ে আছে।

সিয়াম আবার স্কুলে ফিরতে চায়, বন্ধুদের সঙ্গে খেলতে চায়, সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচতে চায়। আপনার সামান্য সহযোগিতাই পারে একটি শিশুর মুখে আবার হাসি ফিরিয়ে আনতে, একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে।

আসুন, আমরা সবাই মানবিক হাত বাড়িয়ে দিই।
সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি সিয়ামের চিকিৎসার জন্য।
হয়তো আপনার একটু সহানুভূতিই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর জীবন।

নগদ 01325732857 (সিয়ামের বাবা)।

এই বিভাগের আরও সংবাদ