ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় অনন্যা ইন হোটেল, রেস্টুরেন্ট ও কনভেনশন হলের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আজ ৯ মে শনিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসামদিয়ায় অনন্যা ইন হোটেল, রেস্টুরেন্ট ও কনভোকেশন হলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অনন্যা ইন এর জন্য শুভ কামনা করেন।

তিনি বলেন, অনন্যা ইন হোটেল, রেস্টুরেন্ট ও কনভোকেশন হল এই এলাকার জন্য মাইলফলক।

অনুষ্ঠানে অনন্যা ইন এর স্বত্বাধিকারী সদানন্দ কুমার সাহা বলেন, অনন্যা ইন এ অতিথিদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া প্রথম শ্রেণির মানসম্মত খাবার পাওয়া যাবে এবং পরবর্তীতে আরো অন্যন্য সেবা যোগ করা হবে।সবাই অনন্যা ইন এ আমন্ত্রিত।

তিনি আরও বলেন, আশেপাশের এলাকার মানুষের জন্য কনভেনশন হলের ব্যবস্থা করা হয়েছে। তাদের এখন দূরের কোন কনভেনশন হলে যেতে হবে না। অনন্যা ইন এ সকল সুবিধা পাবে।

উক্ত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পরে মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই বিভাগের আরও সংবাদ