নিজস্ব প্রতিনিধি: আজ ৯ মে শনিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসামদিয়ায় অনন্যা ইন হোটেল, রেস্টুরেন্ট ও কনভোকেশন হলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অনন্যা ইন এর জন্য শুভ কামনা করেন।
তিনি বলেন, অনন্যা ইন হোটেল, রেস্টুরেন্ট ও কনভোকেশন হল এই এলাকার জন্য মাইলফলক।
অনুষ্ঠানে অনন্যা ইন এর স্বত্বাধিকারী সদানন্দ কুমার সাহা বলেন, অনন্যা ইন এ অতিথিদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া প্রথম শ্রেণির মানসম্মত খাবার পাওয়া যাবে এবং পরবর্তীতে আরো অন্যন্য সেবা যোগ করা হবে।সবাই অনন্যা ইন এ আমন্ত্রিত।
তিনি আরও বলেন, আশেপাশের এলাকার মানুষের জন্য কনভেনশন হলের ব্যবস্থা করা হয়েছে। তাদের এখন দূরের কোন কনভেনশন হলে যেতে হবে না। অনন্যা ইন এ সকল সুবিধা পাবে।
উক্ত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পরে মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com