আশুগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম ৮ মে ভোর ৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার দূর্গূাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামির ফেলে যাওয়া ১টি Toyota Hilux গাড়ি তল্লাশী করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে।
অপর এক অভিযানে ৮ মে সকাল ৭:৩০ ঘটিকায় উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এ সময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির হলেন – রহমত আলী সুজন, পিতা- রুস্তম আলী, বড়াইল, চুনারুঘাট হবিগঞ্জ । মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।





