মুন্সিগঞ্জ

শ্রীনগরে পুলিশের অভিযানে মাদকসহ নারী কারবারি গ্রেফতার

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে লাকি আক্তার (৪২) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।

লাকি আক্তার বাড়ৈখালী দক্ষিণ হাটির মরহুম হামিদুর রহমানের স্ত্রী। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন ও এএসআই শাজাহান মিয়া উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের দক্ষিণ হাটি জমশের ফকিরের মাজারের সংলগ্ন রাস্তা থেকে লাকি আক্তার আটক করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, লাকি আক্তারকে মাদক মামলায় মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ