ভোলা

ভোলায় ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি: ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ মেহেদী হাসান নামের এক যুবক কে আটক করেছে পুলিশ।

২ মে ইলিশা ঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম এ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এই বিভাগের আরও সংবাদ

আটকৃত মাদক কারবারি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হলুদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসা ও ফাতেমা দম্পতির ছেলে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক সাইফুল ইসলামসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।

আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ