রাজনীতি
‘আমি নির্বাচিত হলে আর ময়লার বিল দিতে হবে না’


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে আর ময়লার বিল দিতে হবে না।
আজ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ।
ফেসবুকে আসিফ লেখেন, ‘আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে, পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।’



