ব্রাহ্মণবাড়িয়া

আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে প্রবর্তক একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ মে শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়েল স্কুল (শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর) বারান্দায় প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক আলী আকরাম খন্দকার স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি নিয়াজ মো. খান বিটু, বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মো. আসাদুর রহমান আলমগীর, চিত্রশিল্পী বাবুল মিয়া ও আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র এর প্রশিক্ষণ পরিচালক শারমিন সুলতানা।

বক্তারা বলেন, প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমিক দিবসে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা খুবই আনন্দের বিষয়। কেননা, বর্তমান ছেলেমেয়েরা সনদধারী শিক্ষায় শিক্ষিত হতে ব্যস্ত। সনদধারী শিক্ষার বাহিরে অন্যান্য শিক্ষা নিতে তারা প্রস্তুত নয়।

বক্তারা আরো বলেন, প্রবর্তক একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে লোকজ শিল্প ব্যবহার করেছে যা চারুকলা ও কারুকলা শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস। এভাবে শহরের অন্যান্য সংগঠনগুলোও পুরস্কার হিসেবে লোকজশিল্প ব্যবহার করতে পারে।

প্রবর্তক একাডেমির শিক্ষার্থীদের আবৃত্তি উন্নয়নের জন্য মাসিক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে দুটি বিভাগে বিভক্ত করা হয়। ক বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণি ও খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত। ক বিভাগে প্রথম হয়েছে ফাতিহা রহমান, দ্বিতীয় হয়েছে আবদুল্লাহ্ রোজবাহ ও তৃতীয় হয়েছে আফফান। খ বিভাগের প্রথম হয়েছে ফাজরিন রহমান, যৌথভাবে দ্বিতীয় হয়েছে মুনতাহা মারিয়া ও জামিয়া, তৃতীয় হয়েছে আয়েশা আক্তার আলো।

এই বিভাগের আরও সংবাদ