ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


ভোলা প্রতিনিধি: ভোলায় মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ১৩ হাজার জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক ডাঃ শামিম রহমান উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যেতে এ সময় জেলা প্রশাসক বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আশা করবো সরকারি এই খাদ্য সামগ্রী পাওয়ার পরে জেলেরা নিষিদ্ধ সময়ে আর মাছ আহরণ করবে না। নিষিদ্ধ সময় মাছ আহরণ দণ্ডনীয় অপরাধ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কমকর্তা ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কমকর্তা মেহেদী হাসান ভুইয়াপ্রমুখ।
উল্লেখ্য, প্রতি জেলে পরিবারকে মাসে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি লবণ হিসাবে ২ মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।



