শীর্ষ নিউজ

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিল জামায়াত

নারী আসনে জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারায় ছোট্ট জাবির। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় জোটের ১৩ জনের নাম এসেছে গণমাধ্যমে। যার মধ্যে রয়েছেন জাবিরের মা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রোকেয়া বেগম।

উল্লেখ্য, বিরোধী জোটের প্রাপ্য ১৩টি আসনের বাকি প্রার্থীদের নামও চূড়ান্ত। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে তাদের জন্য মনোনয়ন ফরম কেনা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ