ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কাছে ম্মারকলিপি দেওয়া হয় এবং মতবিনিময় করা হয়। মতবিনিময়ে লোডশোডিং কমিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করা হয়।

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী জানান, বর্তমান সময়ে শহরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আধুনিক জীবনে বিদ্যুতের ওপর শতভাগ নির্ভরশীলতার ফলে লোডশেডিং দৈনন্দিন জিবনে কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

অপরদিকে ঐক্যবদ্ধ আখাউড়া এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় আখাউড়ার সার্বিক চিত্র তুলে ধরে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে লোডশেডিং কমিয়ে আনার জন্য অনুরোধ করা হয়।

চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র লোডশেডিং বেড়েছে। দিন-রাত সমানতালে চলছে লোডশেডিং। দুপুর থেকে কোথাও এক ঘণ্টা বিদ্যুৎ থাকে তো পরের এক ঘণ্টা থাকে না। গ্রামের দিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নিরবচ্ছিন্ন হয়ে থাকে। এ গরমের মধ্যে মানুষের এখন ত্রাহি অবস্থা। এছাড়া ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় চার্জ দিতে সমস্যা হচ্ছে বলে ভাড়াও বাড়িয়ে নেওয়া হচ্ছে। সড়কে এখন এসব পরিবহন দেখাও মিলছে কম।

এই বিভাগের আরও সংবাদ