ঢাকা

ধামরাই ৮২তম শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসবের ১৮দিনব্যাপী কার্যক্রম শুরু

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ের চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরের ৮২তম শ্রীনাম সংকীর্তন উৎসব -২০২৬ এর ১৮দিনব্যাপী কার্যক্রমের শুরু হয়েছে সনাতনী পঞ্জিকা মতে ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ /১৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে, শ্রীমদ্ভাগবত পাঠ করেছেন- শ্রী মানিক লাল গোস্বামী ।

পর্যায়ক্রমে শ্রী দেবাশীষ গোস্বামী, দীপান্বিতা গোস্বামী, সুদেবী গোস্বামী শ্রীমদ্ভাগবত পাঠ করেছেন- ও আরাো শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রী সুব্রত রায়(মানিকগঞ্জ), উজ্জ্বল চক্রবর্তী (টাঙ্গাইল), শ্রী নন্দ গোপাল গোস্বামী (বেতিলা), শ্রী নন্দ দুলাল গোস্বামী (ধামরাই), শ্রী নিতাই দয়াল দাস ব্রহ্মচারী (সাভার); শ্রী কাকন পাল (গাজীপুর) শ্রী রতন গোস্বামী (ঢাকা) শ্রী ভজন ভট্টাচার্য (বেতিলা)।

দেশমাতৃকার উন্নতি ও বিশ্বশান্তি, বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় প্রতিবারের মতো এবারও শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির বর্নাঢ্য আয়োজনে দেশের স্বনামধন্য কীর্তনের দল দিয়ে ১লা বৈশাখ থেকে ১২উ বৈশাখ পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞের শুভ অধিবাস অন্তে ১৩ই বৈশাখ হতে১৫ বৈশাখ(২৭ এপ্রিল -২৯ এপ্রিল) পর্যন্ত ২৪প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞানুষ্ঠান ও ১৬ই বৈশাখ (৩০ এপ্রিল) শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন, ১৭ বৈশাখ(১লা মে) শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা, ১৮ বৈশাখ (২ মে) নগর সংকীর্তন, কুঞ্জভঙ্গ ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে ১৮দিনব্যাপী নামযজ্ঞ উৎসবের সমাপ্তি হবে ।

এবারের নামযজ্ঞ উৎসবে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন বন্কু বিহারী সম্প্রদায় (ঢাকা), শচীনন্দন সম্প্রদায় (কুষ্টিয়া), প্রভূপিয়া সম্প্রদায় (গোপালগঞ্জ),গৌরীদেবী সম্প্রদায় (নড়াইল), অদ্বৈত্যানন্দ সম্প্রদায় (খুলনা), নব লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় (মাদারীপুর), কৃষ্ণ গোপাল সম্প্রদায় (ঢাকা)।

অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশেন করবেন শ্রী দুলাল চক্রবর্তী( টাঙ্গাইল), শ্রী অমল ব্যানার্জী (ফরিদপুর), দীপিকা মোহন্ত (নওগাঁ)।

এবারের ৮২তম শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির সভাপতি শ্রী পুলক পাল, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, সাধারণ সম্পাদক শ্রী রিপন গোস্বামী টোটন, কোষাধ্যক্ষ শ্রী অপু বনিক জানান এবারের নামযজ্ঞ উৎসব সুষ্ঠু সুন্দর উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ ও বর্ণিল ভাবে উদযাপন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কমিটির কর্মকর্তাবৃন্দ সবাই আশাবাদী বিগত বছর গুলোর থেকে এবারের নামযজ্ঞ উৎসবে আগত পূর্ণার্থী ভক্তবৃন্দ সার্বিক দিক থেকে নামসুধা ও প্রসাদসেবা কার্যক্রম এর পরিবেশগত পরিবর্তনের কারণে আনন্দঘন ও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবে। নামযজ্ঞ উৎসব কমিটির কর্মকর্তাবৃন্দ সবাইকে ৮২তম নামযজ্ঞ উৎসবের প্রতিটি পর্বে উপস্হিত থাকার জন্য আহবান জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ