শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এ বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতা পেতে নির্ধারিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে এবং এসব তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বোর্ডের কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া মোবাইল নম্বর হিসেবে ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে controller@dhakaeducationboard.gov.bd ঠিকানায়।

এই বিভাগের আরও সংবাদ