মুন্সিগঞ্জ

শ্রীনগরে বন্ধু মহলের ঈদ পুনর্মিলনী

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর পাইলট স্কুলের এসএসসি ৮৩-৮৪ ও শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ৮৫-৮৬ ব্যাচের বন্ধু মহল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার দিনব্যাপী উপজেলার রাঢ়িখালে স্যার জেসি বোস কমপ্লেক্সে উৎসবমূখর পরিবেশে ঈদ পুনর্মিলনীতে বন্ধু মহলের সদস্য আসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, মো. জাকির হোসেন, আবুল কালাম কানন, মো. দেলোয়ার হোসেন শেখ, সিরাজুল ইসলাম তালুকদার, আলী আক্কাস নাদিম, ফিরোজ আলম প্রধানসহ স্কুল ও কলেজের বন্ধু মহলের সদস্য বৃন্দ।

এদিন দূরদুরান্ত থেকে বন্ধু মহলের সদস্যরা রাঢ়িখালে স্যার জেসি বোস কমপ্লেক্স প্রাঙ্গণে ছুটে আসেন।

দিনব্যাপী আনন্দ ও উৎসবমূখর পরিবেশে কবিতা, গান, গল্প-আড্ডা, স্কুল-কলেজ জীবনের স্মৃতিচান ও আর বন্ধু মহলের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী জমে উঠে।

এই বিভাগের আরও সংবাদ