আশুগঞ্জে বিপুল পরিমান বিদেশী সিগারেট ও গাঁজা উদ্ধারসহ ৪ জন গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান বিদেশী সিগারেট ও গাঁজা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে শনিবার (১৮ এপ্রিল) রাত ৩.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি প্রাইভেটকার আটক করে। এসময় প্রাইভেটকারটি তল্লাশী করে অবৈধ পন্থায় আনা বিদেশী DUNHILL ৫০,০০০ হাজার শলাকা সিগারেট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে পুলিশ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭.১৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১টি মাইক্রোবাস আটক করে। এসময় মাইক্রোবাসটি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ তরিকুল ইসলাম (৩৬), পিতা- মোঃ নুরুল আমিন হাওলাদার, আঙ্গুলকাটা, মঠবাড়িয়া, পিরোজপুর বর্তমান ঠিকানা- কুড়িল বিশ্বরোড, কেন্দ্রীয় মসজিদ এর পাশে, ভাটারা, ঢাকা। মোঃ জুলহাস (৩১), পিতা- মৃত খবির সরদার, জুইগ্যা, বরগুনা, বরগুনা, বর্তমান ঠিকানা- দক্ষিণখান সরদার বাড়ী, বিমানবন্দর এর বিপরীত পাশে, দক্ষিণখান, ঢাকা। মোঃ মোশাররফ মিয়া (২৫) পিতা- মোঃ সানু মিয়া, আহরন্দ এবং রিয়াজ খান (২২), পিতা- মোঃ আনোয়ার খান, সুলতানপুর বাস স্ট্যান্ডের পাশে, উভয়- ব্রাহ্মণবাড়িয়া।
মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।



