পঞ্চগড়ে চিকিৎসককে মারধর করায় আটক ২


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে মারধরের ঘটনায় ২জন কে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৮এপ্রিল) বিকেলে এক প্রেস করফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। বিবরনে তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকেলে জিমি আক্তার নামে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. সঞ্জয় কুমার রায় কে দুই দফায় মারধর করেন বেলাল হোসেন ও নয়ন নামে দুই ব্যাক্তি। এ ঘটনার একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েলে তা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় গত ১৭ তারিখে ওই ব্যাক্তিদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হলে আজ (১৮এপ্রিল) সকালে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সাহায্যে রংপুর থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও এসময় জানানো হয়। আটককৃতদের আদালতে সোপর্দের প্রকৃয়া চলছে।
ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগে বসে রোগীর ব্যবস্থাপত্র লিখছেন সঞ্জয় কুমার রায়। পাশে নার্স, হাসপাতালের কয়েকজন কর্মী ও রোগীর স্বজনেরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় জরুরি বিভাগের পেছনের দরজা দিয়ে ঢুকে ২জন ব্যাক্তি কর্তব্যরত অবস্থায় ডা. সঞ্জয়কে ২ দফায় মারধর ও গালাগাল করেন।
উল্লেখ্য , গত মঙ্গলবার সদর উপজেলার ঝিটকিখুরার আরাফাত ইসলামের স্ত্রী জিমি আক্তার(১৮) কে টয়লেট ক্লিনার খেয়ে অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বজনেরা। তার ২দিন পর গত বৃহস্পতিবার বিকেলে রোগীকে ভুল চিকিৎসার অভিযোগে জরুরি বিভাগে অবস্থানরত অবস্থায় ডা. সঞ্জয়ের ওপর চড়াও হন ২ব্যাক্তি। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ২জনকে চিহ্নিত করে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।



