ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব এর চতুর্থ দিনের নানা অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের চতুর্থ দিনের আয়োজনে বিকাল ৪.৩০ টায় সূচনাপর্বে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সাহিত্য একাডেমি এবং বজলুর রহমান পাঠাগার, মৈন্দ, ব্রাহ্মণবাড়িয়া।

সন্ধ্যা সাড়ে ৬টায় কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহপরিচালক কবি পিয়াস মজিদ।

কবিতা পাঠ করেন কবি মোঃ মাসুদ রানা, কবি আব্দুর রহিম, কবি মাশরিকী শিপার, কবি ইউনুস মিয়া।

সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির পরিচালক পরিমল ভৌমিক।

স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সদস্য ফজিলাতুন নাহার।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সদস্যরা।

আলোচনা শেষে নতুনমাত্রার পরিবেশনায় আল আমিন শাহীনের নির্দেশনায় নাটক ডাক পিয়ন মঞ্চায়িত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া।

সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। উৎসবে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।।বসেছে মেলা। ২০ এপ্রিল নাগাদ ঐ উৎসব চলবে।

এই বিভাগের আরও সংবাদ