চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১


ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হযরত আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই আব্দুর রাজ্জাক ও এএসআই আব্দুল মোতালেব নেতৃত্ব সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরএলাকার ধাপাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম ও মাতা মোছা. মাগফেরা বেগমের ছেলে ।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল এছাড়া তার কাছ থেকে উদ্ধারকৃত নগদ ৮ হাজার ৪৬০ টাকা মাদক বিক্রির অর্থ বলে শিকার করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।



