ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইণে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভোজ্য তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রয় এবং ওজনে কারচুপির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার ৩টি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল রবিবার (১২ এপ্রিল) আনুমানিক ১১.৪৫ হতে ১৩.৪৫ ঘটিকা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের
জগৎবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভোজ্য তেল মজুদের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ধারায় মোঃ মাজু মিয়া, পিতা- মৃত আবদুল আলীম, জগৎবাজার, ব্রাহ্মণবাড়িয়া’ কে ৩০ হাজার টাকা, ধনঞ্জয় সাহা (৬২), পিতা- মৃত সুধীর চন্দ্র সাহা, জগৎবাজার, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা এবং কৃষ্ণ পদ সাহা (৬১), পিতা- বিরোধ লাল সাহা, জগৎবাজার, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।





