ভোলা
ভোলায় ভারতীয় নাগরিক আটক


ইয়ামিন হোসেন, ভোলা: অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১১ এপ্রিল) বিকেলে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে অনুপ্রবেশকারী আবদুল মমিন (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কমকর্তা লেঃ মোঃ আবুল কাশেম বলেন, ভারতের সোনামুড়া জেলার ত্রীপুরা রাজ্যের যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বশার আলীর ছেলে মমিন গত ৭ এপ্রিল আত্মগোপনে থাকার জন্য মাদক কারবারি চক্রের সদস্যদের সাথে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ভোলায় আসেন।
আটককৃত মমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।



