ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেল মজুদ, উচ্চ দামে বিক্রয় করায় ৩ টি দোকানকে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ র্যাব-৯ ও জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, উচ্চ দামে বিক্রয় ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে পরিচালিত অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,০০০ লিটার জ্বালানি তেল ( ডিজেল ও অকটেন) জব্দ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের গোকর্ণ ঘাট অবৈধভাবে জ্বালানি তেল মজুদ,উচ্চ দামে বিক্রয় ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে র্যাব-৯ এবং জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এর নেতৃত্বে, একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩ টি দোকানকে ২০ হাজার টাকা করে ২টি ১০ হাজার টাকা করে ১টিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
পরিচালিত অভিযানে সহযোগিতায় ছিলেন, র্যাব- ৯ কোম্পানি কমান্ডার, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ নূরনবী। তিনি বলেন, দেশের আইন-শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



