টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, উপজেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ঘাটাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী,ঘাটাইল থানা ওসি (তদন্ত) প্রবাস কুমার বসু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হকমঞ্জু,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুণ – অর -রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ