ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর শশীদল বিওপি টহলদল প্রায় ৫৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করেন।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ২০২৬ আনুমানিক ১২:৫০ ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৬১/৪-এস এর শুন্য (০) লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচলনা করা হয়। এ অভিযানে ভারতীয় অবৈধ ৬৯৩ পিস শাড়ী জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের নিরুপিত সিজার মূল্য আনুমানিক ৫৮,৯০,৫০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ