মির্জাপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু


সাইফুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মৌসুমি বৃষ্টিপাত ও আর্দ্রতা বাড়ায় ডেঙ্গু ঝুকি মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া প্রতি শনিবার দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও অপরিচ্ছন্ন এলাকা নিয়মিত পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরের পূর্বাংশের জঙ্গল পরিষ্কার করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। এসময় সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কোহিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জুবদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, সরকারি নির্দেশনার আলোকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনা ও অপরিচ্ছন্ন এলাকা পরিষ্কার করতে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম সারা উপজেলায় অব্যাহত থাকবে।



