মুন্সিগঞ্জ

শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পর্যায়ক্রমে শ্রীনগর থানা পুলিশ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, শ্রীনগর প্রেসক্লাব, শ্রীনগর ফায়ার সার্ভিস, শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এদিন সকল শহিদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ মিনারে উপস্থিত হন। পরে সকাল ৮টার দিকে শ্রীনগর স্টেডিয়াম মাঠে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শ্রীনগর মুক্তিযুদ্ধ সংসদ আহ্বায়ক কমিটির কমান্ডার মো. ইউনুচ আলী, শ্রীনগর প্রেস ক্লাবের সভপতি মো. আরিফ হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তা গণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ