ঢাকা

ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের অষ্টমী স্নানোৎসব উদযাপন

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌরসভাস্হিত ঐতিহাসিক মাধববাড়ির ঘাট,উপজেলা অঙনস্হ শিব মন্দির সংলগ্ন ঘাট,কুমড়াইল ত্রিমোহনাঘাট ও বিভিন্ন ইউনিয়নে বংশীনদীতে প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে।

ভোর থেকেই ভক্তরা পাপ মোচনের আশায় নদীর ঘাটে জড়ো হতে থাকেন। পূণ্যলাভের আশায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজন সবাই অংশ নেন এই পবিত্র স্নানে। শাস্ত্র মতে, মহাষ্টমীর এই স্নান পাপ মোচন ও আত্মার পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত।

স্নান শেষে ভক্তরা পূজা-অর্চনা, প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ