টাঙ্গাইল

মির্জাপুরে বর্ণীল আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

সাইফুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনি এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ ‘অর্জন’ এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, ওসি আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক পুরস্কার প্রদান করা হয়। পরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। সভা শেষে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার দেয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ