ঢাকা

ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একব্যক্তি নিহত

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুলতান (৫৫) টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, দুপুরের দিকে কাওয়ালীপাড়া থেকে সিএনজিতে উঠে কালামপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সিএনজিটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সং*ঘ*র্ষ হয়।

এ সময় সিএনজির সামনে বসে থাকা ওই ব্যক্তি ছিটকে পড়ে মারাত্মক আ*হ*ত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ