ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় লুন্ঠিত সিএনজি উদ্ধারসহ জড়িত ৩ ছিনতাইকারীক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লুন্ঠিত সিএনজি উদ্ধারসহ জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের একটি টিম সোমবার (২৩ মার্চ) রাত ২১.৩০ ঘটিকায় উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দস্যুতা মামলার ১নং আসামি ইয়াছিনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে লুন্ঠিত হওয়া ১টি সিএনজি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর চৌমুহনী এলাকার উত্তর পূর্বপাশে সিএনজি স্ট্যান্ড হইতে উদ্ধার করে। পরে এ ঘটনার সাথে জড়িত আরো ২ জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামি ইয়াছিন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি চুরির মামলা ও ৪টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিগনের হলেন – মোঃ ইয়াছিন মিয়া (২৮), পিতা- মৃত বাছির মিয়া, বাউতলা, আখাউড়া। সুমন চিশতি (৪৩), পিতা- মৃত মিজানুর রহমান ভুইয়া, সুলতানপুর, পূর্বপাড়া (ভুইয়া বাড়ী)। মামুন মিয়া (২০) পিতা- মোতালিব মিয়া, সুলতানপুর (মধ্যপাড়া), উভয় ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ