টাঙ্গাইল

গোপালপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মাবরুফা ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী বিশ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ অফিস কার্যালয়ে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালপুর দারুল উলুম কামিন মাদ্রাসার সভাপতি ও মাবরুফা ওয়ার্ল্ড ফাউন্ডেশনের সভাপতি মারুফ তালুকদার রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন জোত আতাউল্লাহ দাখিল মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজ।

উপহার গ্রহণকারীরা এ উদ্যোগকে প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ