ঢাকা
ধামরাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ


রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় দরিদ্র, অসহায় ও দুঃস্থ প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সেমাই তুলে দেওয়া হয়।



