মাগুরা

দেশের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিলে ডিপ্লোমা কৃষিবিদের মিলনমেলা

মতিন রহমান, মাগুরা: ইফতার মাহফিল ও ঈদ পূর্ব মিলনমেলা করেছে ফরিদপুর সরকারি কৃষি কলেজ এটিআইয়ের ২০১২ সালের উত্তীর্ণ কৃষি ডিপ্লোমা ব্যাচ। বুধবার সকাল থেকে প্রাক্তন ব্যাচের এই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে কামারখালি ব্রীজের মাগুরা অংশে।

দেশের কল্যাণে ডিপ্লোমা কৃষিবিদের ভূমিকায় আগামী দিনে রাষ্ট্রের কল্যাণে তাদের কিভাবে ভূমিকা রাখা উচিত এসব বিষয়ে আলোচনা করা হয়। ২০১২ ব্যাচের শিক্ষার্থী মো. শিমুল পারভেজ, রোকনুজ্জামান শুভ ও আসিফ ইমরানের তত্বাবধানে এই অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হয়। এসময় প্রায় ৪০জন প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদিন খুনশুটিতে ব্যস্ত সময় পার করেন তারা। দুপুরে নদীতে সাতার, বিকালে সবাই মিলে ফটোশেসন ও নৌকায় ভ্রমণ করে। পরে ইফতারে অংশ নেন তারা। এসময় দোয়া করা হয় দেশের জন্য। ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে বন্ধুদের এই মিলনমেলা আগামীতে অব্যাহত থাকবে এমনটাই আশা করেন তারা।

এই বিভাগের আরও সংবাদ