ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করেছে।
বুধবার (১৮ মার্চ) আনুমানিক ৩:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১টি কাভার্ড ভ্যান সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হলে ইসলামপুর কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। পরবর্তীতের সন্দেহজনক কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ফুচকা-২,৮৫০ কেজি, সিগারেট-৩,০০০ প্যাকেট এবং জিরা-১,২৬০ কেজি আটক করা হয়।

আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট *সিজার মূল্য- ৪২,১৫,০০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও ট্রানজিট ক্যাম্পের অপর একটি টহলদল গত (১৭ মার্চ) আনুমানিক ১:০০ ঘটিকায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ-২৪ বোতল আটক করতে সক্ষম হয়।
আটককৃত মদ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।





