ব্রাহ্মণবাড়িয়া

কাভার্ড-ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা একটি কাভার্ড-ভ্যানের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- আশিক (৫৫), তিনি সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে আশুগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা, একটি কাভার্ড ভ্যান চাপা দিলে অটোরিকশা চালক আশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ