আন্তর্জাতিক

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। তবে সেটি সরাসরি আঘাত ছিল নাকি বিস্ফোরণের টুকরো থেকে ক্ষতি হয়েছে-এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।

মধ্য ও দক্ষিণ ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার পর দেশটির একটি সংবাদপত্র জানায়, মধ্য ইসরায়েলের একটি স্থানে আঘাতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরেকটি ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির উদ্ধারসেবা সংস্থার সূত্রে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত দুটি স্থানে আঘাতের ঘটনা ঘটেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সামরিক বেতার জানিয়েছে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের আশপাশের এলাকায় পড়ে।

এই বিভাগের আরও সংবাদ