ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন গত ১৪ মার্চ আনুমানিক রাত ২১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়ার পৌরসভার ৯নং ওয়াডের র্ষ্টেশন রোড একদল ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি, ছিনতাই ও নাশকতা করার উদ্দেশ্যে অবস্থানকালে ৬ জন ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আব্দুল কাইয়ুম চৌধুরী(৩৮), পিতা- মৃত লাল মিয়া, মোঃ রাজু মিয়া (২৩), পিতা- মৃত দানা মিয়া, মোঃ ইতিহাস মিয়া (২২), পিতা- বিল্লাল হোসেন, মোঃ ইয়াছিন মিয়া (২২), পিতা- মোঃ ইনু মিয়া, আকাশ মিয়া (২৫), পিতা- বাবুল মিয়া, সর্ব উত্তর মৌড়াইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ নাহিদ হাসান প্রকাশ শাওন (২০), পিতা- লোকমান মিয়া, চম্পকনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোড এর ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





