ময়মনসিংহের ‘সুলতান মিয়া’ হত্যা মামলার ৪ জন আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে ময়মনসিংহে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে ‘সুলতান মিয়া’ হত্যা মামলার ৪ জন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি যৌথ আভিযানিক দল শনিবার ১৪ মার্চ আনুমানিক রাত ১২ .৩৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর
উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীর কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৩, পেনাল কোড ১৮৬০; এর মূলে ময়মনসিংহে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার এজাহারনামীয় ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিগণ হলেন – মুত্তাকিন (২২), জুলহাস (৩০), ফরহাদ ওরফে বিল্টু (৩৩), সর্ব পিতা- মিরাজ আলী এবং মিরাজ আলী (৬০), পিতা মৃত- শামু মিয়া, সর্ব সাং- তারাগাই, কোতোয়ালী, ময়মনসিংহ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





