টাঙ্গাইলের রাজপথ থেকে সেলিনাকে সংরক্ষিত নারী আসনে সংসদে চায় নেতাকর্মীরা


বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে টাঙ্গাইলে নারী নেত্রীরা সরব রয়েছেন। গত ১৭ বছর দলীয় কার্যক্রমে ফেসবুক রাজনীতী করা নেত্রীরাও এখন সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইল থেকে সংসদে যাবার প্রতিযোগীতায় দৌড়ঝাপে করছেন।এসব নারী নেত্রীদের সাথে আলোচনায় রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা নেত্রী সেলিনা খলিল তালুকদার।
গত দুইযুগ ধরে টাঙ্গাইলের ভূঞাপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কর্মসূচীতে সরব এই নারীনেত্রী বরাবরই পদপদবী বিমূখ রাজনীতীতে বিশ^াসী।সর্বশেষ তাকে ভূঞাপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী করেন দলের নেতৃস্থানীয়রা। সম্প্রতি তৃণমূলের প্রবীণ রাজনীতিবীদরা সেলিনা তালুকদারের দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ড ও রাজপথের সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের পাশে থাকায় জনপ্রিয়তায় তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইলে বর্তমানে যে ক’জন নেত্রী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন এই সেলিনা খলিল তালুকদার ।
স্থানীয় নেতাকর্মীদের মতে, টাঙ্গাইলের জনগোষ্ঠীর সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে সেলিনা খলিল তালুকদারের মতো একজন দক্ষ ও যোগ্য নেত্রী প্রয়োজন।
দুই দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় এই নেত্রী বর্তমানে ভূঞাপুর উপজেলা মহিলা দলের সভাপতি, টাঙ্গাইল জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং ইতালি মহিলা দলের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৮ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। রাজনৈতিক প্রতিকূল সময়ে মাঠে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে জেলাজুড়ে তার শক্তিশালী গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
সেলিনা খলিল তালুকদার বলেন, “আমি টাঙ্গাইলের অবহেলিত নারী ও সাধারণ মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে চাই। সুযোগ পেলে নারী উন্নয়ন, টেকসই স্বাস্থ্যসেবা এবং আধুনিক কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারের মাধ্যমে এলাকার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখব।”



