টাঙ্গাইল

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি প্রবাসী নাহিমের

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নাহিম মিয়া(২৫) নামের এক প্রবাসী যুবক ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিখোঁজ হয়।নিখোঁজের দুই সপ্তাহেও কোন খোঁজ মেলেনি তার।প্রবাসে কাজ না পেয়ে মানষিক বিপর্য¯তা এবং দেশে ফিরে পিতার মৃত্যুতে নিস্তব্ধ নাহিমের নিখোঁজ হবার ঘটনায় তার পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাহিম উপজেলার হাবলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জীবনশ^র গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার তিন সন্তানের মধ্যে ছোট। এ ঘটনায় বাসাইল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানাযায়,জীবীকার তাগিদে প্রায় দুই বছর আগে সৌদিআরব যায় নাহিম।সেখানে কাজে যোগদান করে সে।কিন্তু কয়েক মাস পরই কাজের সংকটে তার বেতনাদি বন্ধ হয়ে যায়।এতে বিমর্ষ হয়ে পড়ে এবং কাজ না থাকায় গত কয়েক মাস আগে দেশে চলে আসে নাহিম। এর কিছুদিন পর তার পিতা আব্দুল মান্নান মিয়াও দেশে চলে আসে এবং তার মৃত্যু হয়। প্রবাসের আর্থিক ক্ষতি এবং পিতার মৃত্যুতে সে একেবারেই নিশ্চুপ হয়ে পড়ে। কথাবার্তা বলা ,খাওয়া-দাওয়া এবং মানুষের সাথে মেলামেশা কম করে নাহিম।এঅবস্থায় ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় হলুদ জ্যাকেট পেষ্ট কালারের টাওজার এবং লোটো’র সেন্ডেল পায়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে।আজ পর্যন্তও বাড়ি ফিরে না আসায় তার বড় ভাই ১লা মার্চ বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরী(২০) করেন।

এবিষয়ে নিখোঁজ নাহিমের বড়ভাই শাহিন বলেন, প্রায় দুই সপ্তাহ হয়ে গেলো আমার ভাই নিখোঁজ।আমার পরিবার মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে।সকলের কাছে বিনীত অনুরোধ আমার ভাইয়ের সন্ধান পেলে ১০৬২৬৯০১৪৬৬ নাম্বারে জানাবেন।

বাসাইল থানার এসআই মো: কামাল হোসেন বলেন,জিডি করা হয়েছে।বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।নিখোঁজের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।তার বিষয়ে কোন খোঁজ পেলে বাসাইল থানা পুলিশকে অবহিত করার জন্য বলা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ